1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতে ইসলামী’র মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতে ইসলামী’র মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান গেট সংলগ্ন পাঁচুরমোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।

মানববন্ধনে বক্তব্য রাখেন—
জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ সুজাউল করিম, কালাই উপজেলা আমীর মাওলানা মুনসূর রহমান,জয়পুরহাট শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, এবং আক্কেলপুর উপজেলা আমীর শফিউল আলম দিপু প্রমুখ।

বক্তারা বলেন,জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তারা জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ