1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবি পৌর পেশাজীবি বিভাগের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবি পৌর পেশাজীবি বিভাগের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌর পেশাজীবি বিভাগের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আজ বাদ এশা এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর পেশাজীবি বিভাগের সভাপতি ডা. মোঃ মোশারফ হোসেন,এবং সঞ্চালনা করেন পৌর পেশাজীবি বিভাগের সেক্রেটারি ডা. ফারুক হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা ক্ষমতার জন্য নয়, আদর্শের ভিত্তিতে রাজনীতি করি। জনগণের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠাই আমাদের সংগ্রামের মূল উদ্দেশ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবি বিভাগের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, এবং পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

বক্তারা বলেন—জনগণের বিশ্বাস ও ভালোবাসাই জামায়াতের প্রকৃত শক্তি। পেশাজীবি সমাজ সমাজের নেতৃত্বশীল শ্রেণি হিসেবে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রত্যেক পেশাজীবী সদস্যকে দায়িত্বশীলতার সাথে মাঠে কাজ করতে হবে, ঘরে ঘরে গিয়ে দাড়িপাল্লার বার্তা পৌঁছে দিতে হবে। দোয়া, ঐক্য ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

সভায়,পৌর এলাকার চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ