1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলি

ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ।

নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহাজাহান সরদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ বদমেজাজি, মানসিকভাবে অসুস্থ ও দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। কোন কারণ ছাড়াই গতকাল দিবাগত রাতে সকলের অজান্তে তার বাড়ির পিছনের উত্তর পাশে পুকুর পাড়ে আম গাছের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে জিহাদকে ঝুলন্ত অবস্থায় তার চাচী জাহানারা বেগম পুকুর পাড়ে যাওয়ার সময় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরা দেওয়া উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ