1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রেলওয়ে পুলিশের প্রধানের পার্বতীপুর থানা পরিদর্শন যাত্রীসেবা ও নিরাপত্তা জোরদারে দিকনির্দেশনা প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রেলওয়ে পুলিশের প্রধানের পার্বতীপুর থানা পরিদর্শন যাত্রীসেবা ও নিরাপত্তা জোরদারে দিকনির্দেশনা প্রদান

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান, ডিআইজি ও ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি, ১৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সামগ্রিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীসেবা সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শনের শুরুতেই দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে রেলওয়ে পুলিশের প্রধানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

রেলওয়ে পুলিশের প্রধান মহোদয় স্টেশন চত্বর, যাত্রী প্রতীক্ষালয়, টিকিট কাউন্টার ও রেললাইন সংলগ্ন এলাকা ঘুরে দেখেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে স্টেশনের নিরাপত্তা পরিস্থিতি, যাত্রীসেবার মান, আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং যাত্রীদের অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম জোরদার, ট্রেন চলাচলের সময় নিরাপত্তা বলয় নিশ্চিত, স্টেশনের পরিচ্ছন্নতা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেন।

ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, রেলস্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। প্রতিদিন লাখো যাত্রী এই স্টেশনগুলো ব্যবহার করেন। তাদের নিরাপত্তা, স্বস্তি ও আস্থার জায়গা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। যাত্রীদের যেন নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায় সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, রেলওয়ে পুলিশকে পেশাদারিত্ব, সততা ও জনসেবার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। জনগণের বিশ্বাস অর্জনই হবে পুলিশের সবচেয়ে বড় অর্জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ