1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভোলাকোট ইউনিয়ন শিক্ষক সমিতির কমিটি গঠন মতিন সভাপতি হারুন সাধারণসম্পাদক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলাকোট ইউনিয়ন শিক্ষক সমিতির কমিটি গঠন মতিন সভাপতি হারুন সাধারণসম্পাদক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভোলাকোট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সর্বসম্মতিক্রমে নাগমুদ মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন কে সভাপতি মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ও দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল আহসান কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নূরুন্নাহার বেগম, উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন,
নির্বাহী সভাপতি মোঃ শাহ আলম,নির্বাহী সম্পাদক কবিরআহাম্মদ,সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ মনির হোসেন সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণ। উল্লেখ্য যে আগামী ৪ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ