1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নিকলীতে সন্ত্রাসীর ফোনে প্রাণনাশের হুমকি, আতঙ্কে এক পরিবার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিকলীতে সন্ত্রাসীর ফোনে প্রাণনাশের হুমকি, আতঙ্কে এক পরিবার

জোনায়েদ হোসেন জুয়েল স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

জোনায়েদ হোসেন জুয়েল স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদারপুড্ডা গ্রামে এক নিরীহ পরিবারকে হত্যা ও নারী সদস্যদের ওপর হামলার প্রকাশ্য হুমকি দিয়েছে স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী। এ ঘটনায় এলাকাজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা ও আতঙ্ক।
ভুক্তভোগী আজহারুল হক (৫৫), পিতা মৃত মফিজ উদ্দিন, রোদারপুড্ডা গ্রামের বাসিন্দা, নিকলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোঃ শরীফ (৩৮), পিতা গিয়াস উদ্দিন, দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে চলেছেন এবং বিভিন্ন সময় তার ওপর হামলা ও মারধর করেছেন।
সর্বশেষ ১১ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টা ৩৬ মিনিটে শরীফ তার নিজস্ব মোবাইল নম্বর (০১৭০৭৯২৭০৮৬) থেকে আজহারুল হকের ফোনে (০১৯১৬৪৬৮৫১২) কল করে প্রাণনাশের হুমকি দেন। ফোনে শরীফ বলেন, তোকে যেখানে পাব, খুন করে ফেলবো।এছাড়া, বাদীর বাড়ির নারী সদস্যদের রাস্তায় পেলে উলঙ্গ করে মারধর করবে বলেও হুমকি দেয়।
আজহারুল হক অভিযোগে আরও উল্লেখ করেন, এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম ভয়ে দিন কাটাচ্ছেন। বাড়ির বাইরে যাওয়া-আসা বন্ধ হয়ে গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো প্রতিকার পাননি। ফলে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, মোঃ শরীফ ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ