1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটে অসুস্থ অসহায় রুগীর পাশে জামায়াতে ইসলামী,চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে অসুস্থ অসহায় রুগীর পাশে জামায়াতে ইসলামী,চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান

জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার সদর উপজেলার চকবরকত ইউনিয়নের এক অসুস্থ যুবকের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে রোগীর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিকালে অসুস্থ যুবকের পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

সহায়তা প্রদানের সময় ফজলুর রহমান সাঈদ বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে অসুস্থ অসহায় যুবকটিকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন,আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। ইসলামী সমাজ ব্যবস্থায় একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা একটি মৌলিক নীতি,আর জামায়াত সে নীতিতেই বিশ্বাস করে ও তা বাস্তবায়নে কাজ করে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

স্থানীয় এলাকাবাসী জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। এমন কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ