
আঃ আজিজ চৌধুরী (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে।
মধুপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রোববার সকাল সাড়ে এগারটায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির,শিক্ষা একাডেমি সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, মধুপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বোরহান আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।