1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জমি বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জমি বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত

কচুয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কচুয়া প্রতিনিধি
মোঃআবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাকে ছুটি দিয়ে আঘাত করে পেট এফোট-ওফোর করে আপন ভাতিজা । ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় একই পরিবারের বিরোধের সূত্র ধরে ভাতিজা শুকুর আলী তার আপন চাচা ফয়েজ আহমেদকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে শুকুর আলী ক্ষিপ্ত হয়ে চাচাকে ছুরিকাঘাত করে। এতে ফয়েজ আহমেদ মারাত্মকভাবে আহত হন।

এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয় বলে স্থানীয়রা জানান। আহতদের মধ্যে কয়েকজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ