1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার ফাতেহায়ে এয়াজদাহুম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার ফাতেহায়ে এয়াজদাহুম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

রাঙ্গুনিয়ায় আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল দশটায় রাজানগর হালিমপুর আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার আয়োজনে মাদরাসা মিলনায়তনে ফাতেহায়ে এয়াজদাহুম অনুষ্ঠিত হয়।

‎মাদরাসার সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,দানবীর ও সমাজসেবক আবু নাছের টিপু। প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ রাহাত উল্লাহ, ইউছুপ মাতবর,প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, হাফেজ আনোয়ার হোসাইন,রানিরহাট সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন।

‎মাদরাসার সুপার মাওলানা মহিউদ্দিন মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়াকিল আহমদ বাঙাল,সৈয়দ বাহাদুর,মোঃ জমির উদ্দিন,সৈয়দ জাবের,নাজিম দুলাল,সৈয়দ এমরান,জয়নাল আবেদিন জনি,শিক্ষিকা রাশেদা বেগম,রোকেয়া বেগম ও অন্যান্যরা।

‎সভায় বক্তারা বলেন, গাউসে পাকের আদর্শকে ধারন করে সত্যবাদী হয়ে জীবন পরিচালনা করা প্রত্যেকের উচিত।

‎পরে মাদরাসার নিজস্ব জায়গায় বিশিষ্ট দানবীর আবু নাছের টিপুর তত্বাবধানে পড়ালেখার সুবিধার্থে একটি বিল্ডিং নির্মাণ করার ঘোষণায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ এবং ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করে মাদরাসা কর্তৃপক্ষ।

‎শিক্ষার্থীদের মধ্যে ঔষধি,ফলদ ও বনজ দুইশত চারা বিতরণ শেষে মিলাদ, কিয়াম, দোয়া, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।- রাঙ্গুনিয়া- প্রতিনিধি- ইমরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ