1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে আলোচিত মা মেয়ে হত্যার সন্দেহভাজন আরেক আসামি গ্রেফতার ৪ দিনের রিমান্ড মঞ্জুর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে আলোচিত মা মেয়ে হত্যার সন্দেহভাজন আরেক আসামি গ্রেফতার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে সোহেল হোসেন(৩২) ওরফে চোরা মান্না নামের আরো এক আসামীকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিন হরিশ্চর বাদুরবাড়ির আবুল কাশেমের ছেলে। এই নিয়ে এই মামলায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সোহেল হোসেন ওরফে চোরা মান্নাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রামগঞ্জ থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে, বিজ্ঞ আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুরের শ্রীরামপুর খামারবাড়ির ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম(৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিম (১৯) কে জবাই করে দুর্বৃত্তরা ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যায়।
নিহতের স্বামী মিজানুর রহমান ১০ অক্টোবর শুক্রবার অজ্ঞাত আসামী করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ