1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বিরামপুর আয়োজিত এবং GB গ্রাম বিকাশ কেন্দ্র-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। তিনি শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, দুর্যোগ কখনও একা আসে না, তাই আমাদের সবাইকে একসাথে সচেতন হতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী প্রকৌশলী (বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ) রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান,বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম,সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মুক্তা খাতুন এবং কাটালা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাইমা প্রমুখ।

অনুষ্ঠানে বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা গেট হয়ে ময়ূরাক্ষী পুকুরপাড় সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে মুক্তমঞ্চে বিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এনজিও সদস্যদের মাঝে দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ করে।

সচেতন মহল মনে করেন, দুর্যোগ প্রশমন দিবস কেবল উপজেলা পর্যায়ে নয়, ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়েও আয়োজন করলে সাধারণ মানুষ আরও কার্যকরভাবে সচেতন হবে। এতে করে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পাবে।

তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভবিষ্যতে এমন কর্মসূচি গ্রামীণ ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ