1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জমি দখল নিয়ে উত্তেজনা: বোয়ালমারীতে মামুন মিয়ার বসতভিটা ভাঙচুর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জমি দখল নিয়ে উত্তেজনা: বোয়ালমারীতে মামুন মিয়ার বসতভিটা ভাঙচুর

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরীপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় মৃত চাঁন মিয়া মাস্টারের পরিবারের সাথে ক্রয়সূত্রে জমির মালিক মো. মামুন মিয়া (৩৫)–এর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় চণ্ডিবিলা গ্রামের মো. বাবু মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।

বসতভিটা দখলের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরীপুর গ্রামের মো. জামিল মিয়া (৫০) এর ছেলে মামুন মিয়া প্রায় দশ বছর আগে মৃত চাঁন মিয়া মাস্টারের কাছ থেকে জমি ক্রয় করেন। সেখানে তিনি পাকা ঘর ও টিনশেড রান্নাঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছিলেন।

গত ১০ই অক্টোবর সকাল ৮টার দিকে, মৃত চাঁন মিয়া মাস্টারের ছেলে মো. মনির মিয়া (৩৭) ও তাঁর সহযোগীরা গ্রাম্য লোকজন নিয়ে মামুন মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তারা ঘরে ঢুকে পাকা ঘর ভেঙে ফেলে, ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও পালসার মোটরসাইকেল নিয়ে যায়।

মামুন মিয়া অভিযোগ করেন,

“আমি বৈধভাবে জমি ক্রয় করেছি। কিন্তু চাঁন মিয়ার ছেলে ও তার লোকজন দলবল নিয়ে আমার পাকা ঘর ভেঙে দিয়েছে। আমার বন্ধু বাবু মিয়াকে মারধর করে পা ভেঙে দিয়েছে এবং তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা ও সাইকেল নিয়ে গেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি, থানায় অভিযোগও দিতে পারছি না।”

 

আহতের বক্তব্য

আহত মো. বাবু মিয়া (৩৫) বলেন,

“আমি শুধু মামুনের বাড়িতে কী হচ্ছে দেখতে গিয়েছিলাম। মনির মিয়া ও তার কয়েকজন আমাকে ঘিরে ফেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে আমার ডান পা ভেঙে যায়। বর্তমানে আমি চিকিৎসাধীন। আমার কাছ থেকেও এক লক্ষ টাকা ও একটি সাইকেল ছিনিয়ে নেয়।”

 

অভিযুক্তদের বক্তব্য

অন্যদিকে, বসতভিটা দখলের অভিযোগ অস্বীকার করে মো. মনির মিয়া (৩৭) বলেন,

“এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। মামুন মিয়া অবৈধভাবে জায়গা দখল করে সেখানে মাদকের আশ্রয়স্থল গড়ে তুলেছিল। আমরা দীর্ঘদিন ভয়ে কিছু করতে পারিনি। পরে গ্রামবাসীর উপস্থিতিতে জমিটি দখলে নিয়েছি। তাঁর অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

 

স্থানীয় প্রতিক্রিয়া

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। কেউ কেউ ভাঙচুরে অংশ নিলেও বেশিরভাগ মানুষ ভয়ে দূর থেকে পরিস্থিতি দেখছিলেন। ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

প্রশাসনের মন্তব্য

বোয়ালমারী থানার এক কর্মকর্তা জানান,

“ঘটনার বিষয়ে মৌখিকভাবে শুনেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ