1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে মেঘনায় মা ইলিশ রক্ষায় এ সি ল্যান্ডের অভিযান, জরিমানা ও কারেন্ট জাল জব্দ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে মেঘনায় মা ইলিশ রক্ষায় এ সি ল্যান্ডের অভিযান, জরিমানা ও কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

‎লক্ষ্মীপুরের রায়পুরে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।এ সময় মেঘনা নদী রায়পুর অংশ থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলেকে আটক করা হয়। নয় জনকে ১০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

রবিবার (১২ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ডের রায়পুর বিসিজি স্টেশন।অভিযানে জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ