1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডে খুনিদের ফাঁসির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডে খুনিদের ফাঁসির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার সহ ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রামগঞ্জের সোনাপুর বাজারের ব্যবসায়ীরা। রামগঞ্জ সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সোমবার সোনাপুর বাজারের ওয়াপদা সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাষ্টার আবুল হোসেন। এসময় রামগঞ্জের জোড়া খুনের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের সর্বোচ্চ ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা, লিটন সাহা,সুমন আটিয়া, সমীর রঞ্জন সাহা, সুমন চৌধুরী, মোঃ বাবু, মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আজিজুর রহমান, লোহা মনির সহ প্রমূখ ব্যবসায়ী বৃন্দ ।
মানববন্ধন শেষে ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সোনাপুর বাজার সহ রামগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য যে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর চন্ডিপুর খামার বাড়ির নিজ বসতঘরে হত্যার শিকার হয়েছেন রামগঞ্জ সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও মেয়ে তানহা আক্তার মীম (১৯)। অজ্ঞাত দুর্বত্তরা তাদের জবাই করে ৩০ভরি স্বর্নালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ