1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীর গৌরীপুরে জমি নিয়ে বিরোধে উত্তেজনা, মনির মিয়ার দাবি—“নিজ জমি উদ্ধার করেছি” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীর গৌরীপুরে জমি নিয়ে বিরোধে উত্তেজনা, মনির মিয়ার দাবি—“নিজ জমি উদ্ধার করেছি”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

বোয়ালমারীর গৌরীপুরে জমি নিয়ে বিরোধে উত্তেজনা, মনির মিয়ার দাবি—“নিজ জমি উদ্ধার করেছি”

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরীপুর গ্রামে
দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে দুটি পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১০ই অক্টোবর সকাল ৮টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত চাঁন মিয়া মাস্টারের ছেলে
মো. মনির মিয়া (৩৭) তাঁর পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে গেলে
অন্য পক্ষের সঙ্গে বিরোধ দেখা দেয়।

মনির মিয়া অভিযোগ করে বলেন,
“এই জমিটি আমাদের বংশীয় সম্পত্তি। আমার বাবা জীবিত থাকাকালীন
আমরা এই জমিতে চাষাবাদ করতাম। কিন্তু কয়েক বছর আগে
মো. মামুন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি জোর করে জমি দখল করে
এবং সেখানে মাদকাসক্তদের আড্ডাখানা বানায়।
ভয়ে এতদিন কিছু বলতে পারিনি।”

তিনি আরও বলেন,
“১০ অক্টোবর সকালে আমি গ্রামবাসীদের সঙ্গে আমার নিজ জমিতে গেলে
মামুন মিয়া ও তার সহযোগীরা আমাদের ওপর হামলার চেষ্টা করে।
আমরা আত্মরক্ষার্থে বাধা দিলে তারা মিথ্যা অভিযোগ তুলে
ঘর ভাঙচুর ও লুটপাটের গল্প বানায়। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

অন্যদিকে, অভিযুক্ত মামুন মিয়া দাবি করেন,
“আমি ক্রয় সূত্রে এই জমির মালিক। চাঁন মিয়া মাস্টারের কাছ থেকে জমি কিনেছি
এবং সেখানে পাকা বসতভিটা নির্মাণ করেছি। মনির মিয়া আমার ঘর ভেঙে দিয়েছে
ও আসবাবপত্র নিয়ে গেছে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি বহুদিনের জমি সংক্রান্ত বিরোধ
এবং উভয় পক্ষই নিজেদের মালিকানা দাবি করছে।

এ বিষয়ে বোয়ালমারী থানা পুলিশ জানায়,
ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ