1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী, থানায় অভিযোগের পর গ্রেফতার—ইউএনও না থাকায় ছেড়ে দেয় পুলিশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী, থানায় অভিযোগের পর গ্রেফতার—ইউএনও না থাকায় ছেড়ে দেয় পুলিশ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌরসভার ঢেলুপাড়া গ্রামের মোছাঃ রুবিনা (৩৫) তার মাদকাসক্ত স্বামী মিন্টু মিয়া (৫০)-এর নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করে পরিবারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এমনকি মাদক কেনার অর্থ জোগাতে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করত এবং গৃহস্থালির জিনিসপত্র বিক্রি করত।

গত শনিবার রাতে ভুক্তভোগী স্ত্রী থানায় অভিযোগ করলে ওসি (তদন্ত) আতাউর রহমানের নির্দেশে এএসআই জুয়েল মিন্টুকে আটক করে থানা হেফাজতে নেয়। তবে পরদিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বিরামপুরে না থাকায়, তদন্ত কর্মকর্তার নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ঘটনাস্থলের আশপাশের কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, ইউএনও অনুপস্থিত থাকাকালীন পরের দিন মিন্টুকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার আগে তার স্ত্রীর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। এবিষয়ে তার স্ত্রীর বলেন আমার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য স্বাক্ষর নেওয়া হচ্ছে বিষয়টি আমাকে আগে জানানো হয়নি।

ছাড়া পাওয়ার পর মিন্টু তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। প্রাণের ভয়ে মা ও ছেলে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরে সোমবার সকালে ভুক্তভোগী মা ও ছেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে, ইউএনও থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরবর্তীতে পুলিশ মিন্টুকে পুনরায় আটক করে এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিন্টুকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সচেতন মহল বলেন, ইউএনওর অনুপস্থিতিতে একজন মাদকাসক্ত আসামিকে ছেড়ে দেওয়া আইন-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করা জরুরি।

এএসআই জুয়েল বলেন, ওসি (তদন্ত) আতাউর রহমানের নির্দেশেই মিন্টুকে গ্রেফতার ও পরে ছেড়ে দেওয়া হয়।তবে একাধিকবার চেষ্টা করেও ওসি (তদন্ত) আতাউর রহমানের মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আমি প্রথমে বিষয়টি জানতাম না, পরে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ