1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো বালিয়াডাঙ্গীতে ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বোর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।
পরে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন। আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার কৌশলসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতির অনুশীলন তুলে ধরেন তারা।
দিবসটি উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বাড়ছে।
দুর্যোগ এলেই মানুষের ভোগান্তির সীমা থাকে না। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব।’‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’
দিবসটি উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বাড়ছে।
দুর্যোগ এলেই মানুষের ভোগান্তির সীমা থাকে না। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ