1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই শ্লোগানকে সামনে নিয়ে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সিপিপি, নজরুল স্মৃতি সংসদ-এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ওই দিবসটি পালনের আয়োজন করে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র্যা লি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যা লিতে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুম, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন , এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃৃদুল সরকার, এনএসএস এর আরএমএনসিএএইচ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারেছ আল মামুন, মনোজ দাস, খোকন দাস প্রমুখ।

র্যা লি শেষে আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ আগ্নি নির্বাপকের কলা কৌশল প্রদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ