1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভার আশুলিয়ায় প্রতারণা মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভার আশুলিয়ায় প্রতারণা মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মোঃ আসিফুজ্জামান আসিফ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

এর আগে রবিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০–১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করেন। এরপর থেকে গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন,“প্রতারণা ও জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ