1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজারহাটে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও মহড়া - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজারহাটে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও মহড়া

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

সোমবার ১৩ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলার শিশুপার্ক মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।

মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় ও উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ,আবু তাহের। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্মকর্তা, মনজুরুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস, প্রহ্লাদ সরকার সৈকত, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, রাজারহাটে প্রেসক্লাব, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রাজারহাট উপজেলার প্রেসক্লা আকবর আলী, রতন রায়, মোশারফ হোসেন, রাজারহাট সাংবাদিক ফোরাম সোহেল রানা, ও লাইট হাউসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও সাদিক আল হায়াত প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ