1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল বিরোধী অভিযান অব্যাহত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল বিরোধী অভিযান অব্যাহত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ছোট্ট সিংহা একটি ব্রিজ এর নিচের বিল থেকে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা রক্ষায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ ।এ সময় ২০ থেকে ৩০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। জালের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার ।অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যরা ও ২ নং চাড়োল ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহ অনেকে।উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা এতে সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ