1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে মা-মেয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে মা-মেয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের রামগঞ্জের মা ও মেয়েকে জবাই করে হত্যার নৃশংস ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেল ৫টায় তারুণ্যের আলো ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
রামগঞ্জ থানার সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সদস্য জামিল চৌধুরী তারুণ্যের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ রিয়ার রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম সুজন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল রামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, , রামগঞ্জ কলেজ শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান, , ছাত্রদল নেতা শামিম হোসেন, ছাত্রদল নেতা সজীব হোসেন পাটোয়ারী,
এছাড়াও সংগঠনের আরও অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
তারুণ্যের আলো ফাউন্ডেশনের মডারেটর ও ছাত্রনেতা মিলন হোসেন মানববন্ধনে বলেন,
“যারা হত্যাকাণ্ড ঘটায়, তারা শুধু নিরপরাধ মানুষকেই ক্ষতিগ্রস্ত করে না, তারা দেশের ঐক্য ও সমৃদ্ধির শিকড়ে আঘাত হানে। ক্ষমতা কখনো অপরাধকে আড়াল করতে পারে না — ন্যায় প্রতিষ্ঠার সামনে সবাই সমান। হত্যাকারী যতই শক্তিশালী হোক না কেন, ন্যায়বিচার বাধ্যতামূলক।”
তিনি আরও বলেন, “আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সেই ঐতিহাসিক বক্তব্য স্মরণ করতে চাই — ‘যারাই ক্ষমতায় যাক, সব হত্যা-নির্যাতনের বিচার করতে হবে। কারণ যদি অন্যায়ের সঠিক বিচার না হয়, তবে দেশে আবারও অন্যায় সংঘটিত হবে।’”
মিলন হোসেন বলেন, “তারেক রহমানের এই বক্তব্য আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠায়। আমরা বিশ্বাস করি, আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ