
মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ঐতিহ্যবাহী যুব সংঘ ক্লাবের সাইনবোর্ড গায়েব করা এবং জোর করে জমি দখল করে রাখা জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে ১২ অক্টোবর রবিবার সকাল ১২ ঘটিকার সময় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মলে দাবি করা হয়,যুব সংঘের ক্রয় কৃত জায়গায় জোরপূর্বক দখল করে রেখে,একটি চক্র কোন প্রকার কার্যক্রম করতে দিচ্ছে না, তাই প্রশাসনের কাছে দাবি বিষয়টি তদন্ত করে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।