1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁয় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জামায়াতের স্মারকলিপি প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জামায়াতের স্মারকলিপি প্রদান

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে। আজ রবিবার ১২ অক্টোবর দুপুর ১২.০০ টায় নওগাঁ জেলার ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে এ স্মারক লিপি হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এবং ধামরহাট পত্নীতলা আসনের এমপি পদপ্রার্থী ইন্জিনিয়ার এনামুল হক,জেলা সেক্রেটারী এবং নওগাঁ সদর আসনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম,জেলা কর্মপরিষদ সদস্য এবং অমুসলিম বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুর রশীদ, জেলা প্রচার সম্পাদক মারুফুল ইসলাম মারুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো নাসির উদ্দীন, নওগাঁ সদর আমীর অ্যাডভোকেট আব্দুর রহীম প্রমূখ। জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব বলেন বাংলাদেশ থেকে সকল জুলুম নির্যাতন দূর করতে হলে পিআর পদ্ধতির কোন বিকল্প নাই। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়না তারা আসলে বাংলাদেশের উন্নয়ন চায়না। তারা আসলে বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। প্রশাসনে দলীয় প্রভাব বিস্তার করতে চাই। তারা চাঁদাবাজি করতে চাই। তারা লুটপাট করতে চাই। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশের ৭৩ পার্সেন্ট মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। অতএব সবাইকে পিআর পদ্ধতির আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ