1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিঘলিয়ায় নিখোঁজের তিন দিন পর শিশু জিসানের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া , ঘটনার মূল আসামি ফয়সালকে আটক করেছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিঘলিয়ায় নিখোঁজের তিন দিন পর শিশু জিসানের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া , ঘটনার মূল আসামি ফয়সালকে আটক করেছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

নার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনিতে নিখোঁজের তিন দিন পর ৭ বছর বয়সী শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট ও দিঘলিয়া থানা পুলিশ।

নিহত জিসান (৭) মন্ডল জুট মিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক আলমগীর হোসেনের ছেলে। তারা মিলের কলোনি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার জিসান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি ও স্থানীয়ভাবে মাইকিং ও পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি টিম ঘেরা বাড়ির উত্তর-পূর্ব কোণে মাটিতে গর্ত করে পোতা ও পাতা ও ডালপালা দিয়ে ঢাকা অবস্থায় জিসানের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ সূত্রে জানা যায় আব্দুল হান্নানের পুত্র ফয়সাল (২৭) কে খালিশপুর থানা পুলিশ আটক করে এবং তার দেওয়া তথ্য মতে শিশু জিসান (৭) এর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাড়িতে বসবাস করতেন মোঃ আব্দুল হান্নান শেখ ও তার ছেলে। আব্দুল হান্নান শেখের দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট এলাকায় একটি মুদি দোকান রয়েছে। ঘটনার পর থেকে দোকান বন্ধ এবং বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। উদ্ধারকৃত মরদেহটি বাড়ির পূর্ব- উত্তর কোনায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুটির দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে।নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ জানা যায় নি।
ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী এ ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ছেলের পিতা মোঃ আলমগীর জানান, আমি মন্ডল জুট টেক্সটাইল মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক। বৃহস্পতিবার থেকে আমার ছেলেকে আর পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে থানায় জিডি ও মাইকিং করা হয়েছে। গতকাল পুলিশ ও নৌবাহিনী যৌথ প্রচেষ্টায় আমার ছেলের লাশ খুঁজে পেয়েছি। আমি আমার সন্তানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এ অঞ্চল সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, গত বৃহস্পতিবার দিঘলিয়া থানায় শিশু নিঁখোজ মর্মে জিডির ভিত্তিতে একটা বাড়ির ভেতরে পুতে রাখা অবস্থায় গতকাল শনিবার বিকালে উদ্ধার করি এবং লাশ উদ্ধার পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে। অপরাধী ফয়সালের বিরুদ্ধে এর আগেও লোমহর্ষক একাধিক ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ