1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জেলা প্রশাসকের রাতের অভিযান: খানসামার কাচিনিয়ায় অবৈধ বালু উত্তোলনে ৫টি ড্রামট্রাক আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রশাসকের রাতের অভিযান: খানসামার কাচিনিয়ায় অবৈধ বালু উত্তোলনে ৫টি ড্রামট্রাক আটক

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম গভীর রাতে অভিযান চালিয়ে খানসামার কাচিনিয়া এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৫টি ড্রামট্রাক আটক করেছেন।

শনিবার (১২ অক্টোবর) আনুমানিক রাত দেড়টার দিকে জেলা  ডিসি রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।আত্রাই নদীর তীরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু ভর্তি ৫টি ড্রামট্রাক জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়।নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান চলমান থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাচিনিয়া এলাকায় রাতের অন্ধকারে বালু উত্তোলন চলছিল। এতে আত্রাই নদীর পাড় ভেঙে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। জেলা প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ