1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঘাটাইলে টাইফয়েড টিকাদান কার্যক্রম উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইলে টাইফয়েড টিকাদান কার্যক্রম উদ্বোধন

জয়নাল আবেদীন তারেক ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

 জয়নাল আবেদীন তারেক ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নয়িম মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক খলিলুর রহমানসহ আরো অনেক।

উল্লেখ্য যে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এতে ঘাটাইল উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় এক লক্ষ ১৮ হাজার ৫০০ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ