1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কাউখালী উপজেলা গণ অধিকার পরিষদ( জিওপি) আহবায়ক কমিটি অনুমোদন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাউখালী উপজেলা গণ অধিকার পরিষদ( জিওপি) আহবায়ক কমিটি অনুমোদন

পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুর:

পিরোজপুরের কাউখালী উপজেলা গণ অধিকার পরিষদ এর ৩৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে পিরোজপুর জেলা কমিটি।

গত ১০ অক্টোবর (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদ পিরোজপুর জেলার সভাপতি ইমরান খান রাসেল ও সাধারণ সম্পাদক মাওলানা কালিমুল্লাহ ইউসুফ এর নেতৃত্বে ও স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলার ৩ মাস মেয়াদী একটি আহবায়ক কমিটি অনুমোদন করেন, জেলা ও উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল ও সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নে সঠিক নেতৃত্ব ও দলের ত্যাগী নেতাদের মূল্যায়নে মোঃ ফোরকান হাওলাদার কে আহ্বায়ক ও মোঃ বাহাদুর খান কে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন। জানাযায় উক্ত কমিটি অনুমোদনের পূর্বে কাউখালীতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুর উপস্থিত ছিলেন।

উপজেলার নবগঠিত কমিটির আহবায়ক,মোঃ ফোরকান হাওলাদার বলেন-গণ অধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান কে কাউখালী উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি,এছাড়াও পিরোজপুর জেলা কমিটির সভাপতি ইমরান খান রাসেল ও সাধারণ সম্পাদক মাওলানা কালিমুল্লাহ ইউসুফকে ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমরা কাউখালী বাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি আরো বলেন দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে,কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রম এবং নির্দেশনা অব্যাহত রাখতে আমরা দৃর প্রতিজ্ঞাবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ