1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি গ্রেফতার

মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপা থানার মোঃ ইলিয়াস মোল্লার বিরুদ্ধে শৈলকূপা থানার মামলা নং: ০৭ তাং: ১০/১১/২০১৭ এর বিচারিক কার্যক্রম শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় গত ২৩/১০/২০২৩ খ্রি: বিজ্ঞ আদালত কর্তৃক তাকে ০৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। কিন্তু উক্ত দন্ডিত আসামি সাজা এড়াতে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদের সরাসরি দিক নির্দেশনায় ও ওসি(ডিবি) এর তত্ত্বাবধানে
এসআই(নি:)/গোলাম মোর্শেদ-এর নেতৃত্বে
ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস টিম দণ্ডিত আসামির প্রতি তীক্ষ্ণ নজরদারী ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। গতকাল ১১/১০/২০২৫ তাং রাতে উক্ত গোপন সংবাদের ভিত্তিতে দ্রুততম সময়ে অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা শেখপাড়া, তমালতলা থেকে গ্রেফতার করেন। উক্ত দন্ডিত আসামী প্রথমে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে, পরবর্তীতে অভিযান টিমের ইনচার্জ এসআই/গোলাম মোর্শেদের জিজ্ঞাসাবাদের কৌশলের জন্য সত্যিকারের পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়।

রায় ঘোষণার পর থেকেই গ্রেফতারকৃত পলাতক দণ্ডিত আসামি দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য ছদ্মবেশ ধারণ করে চলছিল।

জেলা গোয়েন্দা শাখার এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ ডিবি পুলিশের এই কর্মতৎপরতার প্রশংসা করেছেন। সাজাপ্রাপ্ত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার জন্য শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ