1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে যুব সংঘের সাইনবোর্ড ও পিলার চুরির অভিযোগ সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে যুব সংঘের সাইনবোর্ড ও পিলার চুরির অভিযোগ সংবাদ সম্মেলন

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ২নং ওয়ার্ডে যুব সংঘের সাইনবোর্ড ও দুটি সিমেন্টের পিলার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনের সভাপতি আলহাজ্ব (চাষী) মোঃ এনামুল হক (৭০), পিতা-মৃতঃ শামসুল হক, রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৫ ইং বিকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে রাণীশংকৈল পৌরসভার ওয়ালটন শো-রুমের পূর্ব পাশে প্রয়াত সদস্যের নামে নিজস্ব জায়গায় সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে যুব সংঘের একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।

অভিযোগে বলা হয়, অনুষ্ঠান শেষে বিবাদী মোঃ রুস্তম আলী (৫০), পিতা-মৃতঃ লোহা মড়ল, সাং-খঞ্জনা এবং শ্রী শিষনাথ দাস (৪৫), পিতা-মৃতঃ জতিস দাস, সাং-পূর্ব হাড়িপাড়া, রাণীশংকৈলসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে সাইনবোর্ড উঠিয়ে দেওয়ার হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে চলে যায়।

পরদিন ১১ অক্টোবর সকাল আনুমানিক ৯টায় যুব সংঘের সদস্য মাসুদ রানার মাধ্যমে জানা যায়, সাইনবোর্ড ও দুটি সিমেন্টের পিলার চুরি হয়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অতুল চন্দ্র বসাক, আনোয়ারুল ইসলাম ও ওহায়েদ আলীসহ আরও অনেকে বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে।

চুরি হওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।
এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাণীশংকৈল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ