1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন

 আঃ আজিজ চৌধুরী ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

আঃ আজিজ চৌধুরী ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাইফয়েড প্রতিরোধে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি । রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হল রুমে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মধুপুরে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।
টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আলীম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আলেমগন, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্ডেন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে টিকাদান কর্মসূচি চলছে। মধুপুর উপজেলায় টিকাদান লক্ষ্যমাত্রা ৮১৫২৯ জন শিশু।
উদ্বোধনকালে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি দেশের শিশু-কিশোর ও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকাদানের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ