1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) দিনাজপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে “প্যারেড পরীক্ষা”।

কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পেশাগত দক্ষতা যাচাই করা হয়।

পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
এছাড়া বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর; জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারী; এবং জনাব মোঃ মুকুল হোসেন, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুর।

পুলিশ কর্মকর্তারা জানান, পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মকর্তাদের মূল্যায়ন করা হয়, যা পেশাগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ