1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বন্ধ থাকবে শামীমের মালিকানাধীন ইউনাইটেড বাস ৫ ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বন্ধ থাকবে শামীমের মালিকানাধীন ইউনাইটেড বাস ৫ ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে হেনস্তার ঘটনায় শহীদ সাগর হত্যা মামলার আসামী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রশাসন ও মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহার করা হয়, এতে প্রায় পাঁচ ঘণ্টা পর শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়, এর আগে শুক্রবার রাত ৯টার দিকে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে শারীরিকভাবে হেনস্তা ও অপমানের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, নেতাকর্মীরা নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন, শনিবার সকাল ১১টার দিকে পরিবহন শ্রমিকরাও বাইপাস মোড়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে অবস্থান নেন, এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন, ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “জুলাইযোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিতের বিচার, ফ্যাসিস্ট শামীম নিয়ন্ত্রিত ১৬ বাস বন্ধ, ম্যানেজার প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার আশ্বাসে আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছি, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই সঙ্গে ইউনাইটেড সার্ভিসের ম্যানেজার রতন পণ্ডিতকে প্রত্যাহার করা হয়েছে, ময়মনসিংহ সদর সার্কেল মো: সোহরাওয়ার্দী জানিয়েছেন, “আলোচনা সাপেক্ষে জনস্বার্থে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস গুলো বন্ধ থাকবে, পরবর্তীতে একটি কমিটি হবে সেই কমিটিতে ছাত্র প্রতিনিধিরাও থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ