1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবু এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণ,ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে আসছে।আপনাদের ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দেশে ন্যায়ভিত্তিক শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।

আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম,সহকারী সেক্রেটারী ডাঃ মাহাবুবুর রহমান,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি খুরশিদ আলম,ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান,পেশাজীবি বিভাগের সভাপতি হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা,উপস্থিত সকল কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ