1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে বিএলডিপি চেয়ারম্যানের বিরুদ্ধে জামায়াতে ইসলামির সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে বিএলডিপি চেয়ারম্যানের বিরুদ্ধে জামায়াতে ইসলামির সংবাদ সম্মেলন

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে (বিএলডিপি) বাংলাদেশ লিবারের ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রমের বিরুদ্ধে বেআইনী ও ঔদ্বত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর
উদ্যোগে রোববার (১২ অক্টোবর) বিকেলে রামগঞ্জ শহরস্থ মোহাম্মদীয়া সুইটস এন্ড রেস্টুরেন্ট এ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা জামাতের আমীর মো: নাজমুল হাসান পাটওয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: এমরান হোসেন, বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান বান্না, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল ইলিয়াস সহ প্রমখ।
বক্তরা বলেন শাহাদাত হোসেন সেলিম (১১ অক্টোবর) শনিবার রামগঞ্জ বিএনপির স্থানীয় একটি সভায় বলেন জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বেআইনী, অগণতান্ত্রিক, তারা ধর্মের লেবাস পরে মানুষকে বিভ্রান্ত করছে, তিনি আরও বলেন যাহারা ধর্মের দোহাই দিয়ে,বেহেশতের দোহাই দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভুল বুঝাচ্ছেন তাদেরকে প্রতিহত করুন যেখানে এ ধরনের কার্যক্রম করবে সেখানেই ১৪৪ দফা (ধারা) জারি করবেন । কেউ দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চাইলে সাথে সাথে তার জিহবা টেঁনে ছিড়ে ফেলবেন।
বক্তারা বলেন তাঁর উস্কানীমূলক বক্তব্য বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। আমরা তার এ ধরনের হীন, হিংসাত্মক, ও নীচ মন-মানসিকতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং অনতিবিলম্বে এ ধরনের বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়া ও বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ