1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরায় "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন" এর উদ্ভোধন করলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন” এর উদ্ভোধন করলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মাগুরায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন” এর উদ্ভোধন করলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম

তৌহিদ,মাগুরা
মাগুরায়” টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” এর শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার ১২ অক্টোবর সকালে পিটিআই স্কুল প্রাঙ্গণে মাগুরা জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন মোঃ শামীম কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

এছাড়া উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফজাল হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে তা ১৮ কর্ম দিবস চালু থাকবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ