1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য, প্রশাসনের নজর কোথায়? - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য, প্রশাসনের নজর কোথায়?

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মো. জালাল মেম্বারের বাড়ি থেকে গোয়াইলবাড়ী হাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহালদশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটিতে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও ইট উঠে গেছে, কোথাও আবার বড় বড় গর্তে জমে থাকে পানি। সামান্য বৃষ্টিতেই এই রাস্তা পরিণত হয় কাদা-পানির স্রোতে, ফলে পথচারীদের দুর্ভোগ সীমাহীন।

স্থানীয়রা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী যাতায়াত করেন। কিন্তু রাস্তার বর্তমান অবস্থার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম। হাটে পণ্য পরিবহন করতে গিয়ে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় কৃষক মো. হাসান আলী বলেন, “বৃষ্টির সময় এই রাস্তায় রিকশা-ভ্যান তো দূরের কথা, হেঁটে যেতেও ভয় লাগে। কতবার প্রশাসনের কাছে বলেছি, কোনো কাজ হয় না।”
অন্যদিকে শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন, প্রতিদিন কাদা-পানিতে ভিজে স্কুলে যেতে হয়।

এলাকাবাসী বলেন, বারবার অভিযোগ করার পরও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর বা জনপ্রতিনিধিরা।
তাদের দাবি—দ্রুত ব্যবস্থা নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হোক, যাতে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ