1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ে পুকুরে সাঁতার প্রশিক্ষণেই শিশুর মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুকুরে সাঁতার প্রশিক্ষণেই শিশুর মৃত্যু

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ                            
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু পানিতে ডুবে হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আয়মান হোসেন সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের সন্তান।  

স্হানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্রবার-শনিবার পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।

অভিভাবক মাশহুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা দায়ী। এর দায় তাদের নিতে হবে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ