1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কোরআন অবমাননার অভিযোগে মানিকগঞ্জে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কোরআন অবমাননার অভিযোগে মানিকগঞ্জে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

কোরআন অবমাননার অভিযোগে মানিকগঞ্জে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের প্রতিবাদে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন তেওতা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ।

বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তেওতা বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুরো এলাকায় তখন ‘কোরআন অবমাননার বিচার চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, “পবিত্র কোরআনের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড মুসলিম সমাজের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে।”

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আমিরুল ইসলাম, ইমাম, ষাইটঘর তেওতা জামে মসজিদ,হবিবুর রহমান, ইমাম, মোল্লা বাড়ি জামে মসজিদ,সোহান মোল্লা, সদস্য সচিব, ছাত্র অধিকার পরিষদ,আকরাম হোসেন, সাধারণ সম্পাদক, ছাত্র শিবির,রানা মাহমুদ, স্থানীয় শিক্ষার্থী প্রতিনিধি

তাঁরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যেকোনো কর্মকাণ্ড সমাজে অশান্তি সৃষ্টি করে এবং মুসলমানদের বিশ্বাস ও আবেগকে ক্ষুণ্ন করে। বক্তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মাঠজুড়ে ছিল উত্তেজনা ও ক্ষোভের আবহ। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সমাবেশ শেষে মুসল্লি, শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যান এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। বক্তারা সবাইকে সংযম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ