1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর না ফেরার দেশে কলেজছাত্র মিজু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর না ফেরার দেশে কলেজছাত্র মিজু

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও,
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও,

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারদিন ৪ দিন লাইফ সাপোর্টে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কলেজছাত্র মিজানুর রহমান মিজু মারা গেছেন। ঢাকার ইবনেসিনা হাসপাতালে শনিবার সকাল ১১টায় তার মৃত্যু হয়ে বলে নিশ্চিত করেছেন তার চাচাত ভাই ফয়সাল কবির। কলেজছাত্র মিজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা আমজানখোর ইউনিয়নের বাবুগজ গ্রামের আলমের ছেলে। দিনাজপুর সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেন কলেজছাত্র মিজানুর রহমান মিজু। গ্রাম থেকে দিনাজপুর সরকারি কলেজে পড়াশোনা ও ব্যবসায়ীক কাজে তার যাতায়াত করতো মোটরসাইকেলে। গত মঙ্গলবার (৭ অক্টোবর) বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে দিনাজপুর যাওয়ার পর পথে বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় একটি পাম্পে গাড়ীতে পেট্টোল নেওয়ার রাস্তার ধারে থেমেছিলেন তিনি। এ সময় পেছন থেকে ট্রাক চালক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। গুরুতর আহত হন মিজানুর রহমান মিজু।

আহত অবস্থায় স্থানীয় দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করান। সেখানে ২৪ ঘন্টা লাইফ সাপোটে ছিল কলেজছাত্র মিজু। জ্ঞান না ফেরায় পরেরদিন বুধবার দিনাজপুর থেকে হেলিকাপ্টার যোগে পরিবার তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে আরও ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে না ফেরার দেশে চলে গেছে মিজানুর রহমান মিজু।

চাত ভাই ফয়সাল কবির জানান, বিকালে তার মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্য রওয়ানা দিবেন তারা। মিজুর মৃত্যুর খবরে এলাকার শোক নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ