1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশীদের ৩১ দফার লিফলেট বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশীদের ৩১ দফার লিফলেট বিতরণ

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক কমিশনার ও লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুনুর রশিদ ১১ অক্টোবর শনিবার দিনব্যাপী রামগঞ্জ উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়নে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করছেন। উল্লেখ্য যে তিনি স্বৈরশাসকের আমল থেকেই বিএনপি নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।
আজ তিনি নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজার, শৈরশৈবাজার,পানিয়ালা সহ পুরো ইউনিয়নের গণ সংযোগ ও পথসভা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, সাবেক পৌর আহবায়ক জাকির হোসেন মোল্লা সাবেক পৌর বিএনপি নেতা ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম,সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী রামগঞ্জ মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদ,লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ পাটোয়ারী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপু

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ