1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেশে ফিরলেন শহিদুল আলম, দেশবাসী ও সরকারকে জানালেন কৃতজ্ঞতা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশে ফিরলেন শহিদুল আলম, দেশবাসী ও সরকারকে জানালেন কৃতজ্ঞতা

মোঃ ইলিয়াছ খান বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

মোঃ ইলিয়াছ খান বিশেষ প্রতিনিধি

 

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,
“গাজা এখনও মুক্ত হয়নি, সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হচ্ছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”
শহিদুল আলম দেশবাসী, বাংলাদেশ সরকার এবং তার মুক্তির জন্য যারা আন্তর্জাতিকভাবে কাজ করেছেন—সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন,
“এই মুক্তি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই শেষ নয়।”
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পরপরই প্রধান উপদেষ্টার দফতর থেকে নির্দেশনা অনুযায়ী জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিতে বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে তার মুক্তি নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
তেল আবিব থেকে তুরস্কে পৌঁছানোর পর দেশে ফেরার সুযোগ পান শহিদুল আলম। জানা গেছে, তিনি ছিলেন ‘কনশানস’ জাহাজের সদস্যদের একজন। ওই জাহাজে থাকা সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের গত বুধবার ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী আটক করে।
বাংলাদেশে ফিরে শহিদুল আলম বলেন,
“মানবিক সহায়তা, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ