1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১

মোঃ মাসুদ রানা মনি , লক্ষ্মীপুর।
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১০ অক্টোবর) রাতে সোহেল রানা (২৫)নামের এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
সোহেল রানা নিহতদের নিকট আত্মীয় বলে জানা গেছে । সে একই বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে আটক করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় শুক্রবার রাতে রামগঞ্জ থানায় মামলা করেন নিহত জুলেখার স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান। তবে মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার পূর্বে ১২ দলীয় ঐক্যজোটের মুখপাত্র ও বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আসামিদের আটক করার জন্য প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দেয়। নতুবা সাধারণ জনগণকে নিয়ে থানা ঘেরাও করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় মধ্যে যেকোনও সময়ে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের খামারবাড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হন ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম(৫৫)ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম(১৯)। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। মিজানুর রহমান তার ছেলে ফরহাদকে নিয়ে রামগঞ্জের শহরের সোনাপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ