আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, ১১ অক্টোবর মিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব মো আব্দুর রাকিব। তিনি বলেন মাদক থেকে সমাজকে রক্ষা করতে হলে আমাদের খেলাধুলামুখী হতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাকিব আল হাসান, অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা; মোঃ রোমান ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা পূর্ব শাখা; এবং মোঃ সাইফুল্লাহ, সেক্রেটারি, মান্দা উপজেলা পূর্ব শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নাজমুস সাকিব, ভারপ্রাপ্ত সভাপতি, গনেশপুর ইউনিয়ন এবং সাহিত্য, প্রকাশনা ও এইচআরডি সম্পাদক, মান্দা উপজেলা পূর্ব শাখা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সতিহাট কেটি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা রানার্স আপ হয়।
উপস্থিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।