1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জ-১ আসনে আলোচনার কেন্দ্রে রেজাউল করিম খান চুন্নু: উন্নয়নের অঙ্গীকারে জনতার ঢল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-১ আসনে আলোচনার কেন্দ্রে রেজাউল করিম খান চুন্নু: উন্নয়নের অঙ্গীকারে জনতার ঢল

জোনায়েদ হোসেন জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের উন্নয়ন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম খান চুন্নু। শুক্রবার বিকেলে শহরের পুরানথানা ইসলামিয়া মার্কেটের সামনে আয়োজিত এই সভাটি যেন রূপ নেয় জনতার মিলনমেলায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ চুন্নু সাহেব বলেন— “আমি যদি আপনাদের সমর্থনে সংসদ সদস্য হওয়ার সুযোগ পাই, তবে কিশোরগঞ্জকে একটি আধুনিক, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য শহরে গড়ে তুলব। জনগণের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।
তার এই ঘোষণায় উপস্থিত জনতা উচ্ছ্বাসধ্বনিতে এবং করতালিতে সমর্থন জানান। পুরো ইসলামিয়া মার্কেট এলাকা তখন পরিণত হয় জনসমুদ্রে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করে, চুন্নু সাহেবের প্রতি জনগণের আস্থা কতটা গভীর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শরিফুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী এডভোকেট শেখ মাসুদ ইকবাল। সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রেজাউল করিম খান চুন্নু বর্তমানে কিশোরগঞ্জ-১ আসনের সবচেয়ে আলোচিত, গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর উন্নয়নমুখী চিন্তাধারা ও মুক্তিযোদ্ধা পরিচয় তাঁকে আরও জনপ্রিয় করে তুলছে স্থানীয় রাজনীতিতে।
এই আলোচনা সভা যেন কিশোরগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে— উন্নয়ন, পরিবর্তন এবং গণমানুষের রাজনীতির এক নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি নিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ