
এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়িতে মায়ের পরকীয়াতে ছেলে বাঁধা দেওয়ায় নিজ ছেলেকে খুন করলো মা।
গত(০৬ অক্টোবর)মঙ্গলবার ফটিকছড়ি নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দার পাড় এলাকায় এই নির্মম হত্যকান্ডে কামরুল হাসান কাউসার(২১)নামে ছেলেকে তার নিজ মা ও প্রেমিক করিম সহ মিলে খুন করেছে। দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র কাউসার মায়ের পরকীয়া জানতে পারলে মাকে অনেক বার নিষেধ করে কোনো লাভ হয়নি।
মা নিজেই তার পরকীয়া পাকাপোক্ত করার জন্য নিজ সন্তানকে হত্যা করলো। পন্ডিত বাড়ি থেকে কায়সারের মরদেহ উদ্ধার করে স্হানীয়রা।
এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে সকালে তার মায়ের কান্নার শব্দ পেয়ে তার বাড়িতে প্রতিবেশী ছুটে এসে ঘরে দেখতে পায় কাউসারের মৃতদেহ বিছানায় পড়ে আছে। এ সময় তার শরীরে বিভিন্ন স্হানে কাটা এবং রক্তের দাগ দেখা যায়। আত্মীয়স্বজন এলাকাবাসী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাউসারের বন্ধু ও পার্শ্ববর্তীদের মতে কাউসার একজন ভালো,নন্ম, ভদ্র ছেলে ছিলো। নিহতের মা’কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় নাতী হত্যার বিচার চেয়ে নিজের মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের নানী। নিহতের পাশাপাশির লোকেরা জানালো নিহত কাউসারের মায়ের প্রেমিক করিম একজন সিএনজি চালক,সেই নিহতের মা’কে যেখানে সেখানে সব সময় নিয়ে আসা যাওয়া করতো এবং মাঝে মধ্যে ছেলেকে খুশি করতে নানা ধরনের উপহার সামগ্রী কিনে দিতো বলে নিহতের নানী জানান। নিহত কাউসারের নানী আরও বলেন আমার নাতি মাকে এই খারাপ কার্যকলাপ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে গিয়ে আজকে সেই নিজেই দুনিয়া ত্যাগ করতে হয়েছে।