1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে অসহায়দের মাঝে খাবার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে অসহায়দের মাঝে খাবার বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে বিনামূল্যে একবেলা খাবার বিতরণ কার্যক্রম চলমান। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপরে ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, অসহায় প্রায় তিনশত মানুষদের কে সাদা ভাত, মুরগির গোশত ও মুগডাল দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়। খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেসক্লাব ত্রিশাল শাখার সদস্য সচিব ও পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, বাংলাদেশ পেসক্লাব ত্রিশাল শাখার আহবায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল বিভাগের মোমিন তালুকদার, আব্দুল মালেক, শাহ্ সুলতান রঞ্জু, আসাদুজ্জামান শাহীন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার শরিফুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক উজ্জল মিয়া, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, বিশিষ্ঠ সমাজসেবক উজ্জল মিয়া, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগন। পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমার পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২০ সাল থেকে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক ও অসহায়দের জন্য আমার ব্যক্তিগত তহবিল, বন্ধুগণ ও সকলের সার্বিক সহযোগিতায় খাবারের আয়োজন করা হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে খাবার খাওয়ানো হয়। এ ক্ষুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। যতদিন বেঁচে আছি এ সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ