1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তরুণ নেতৃত্বে নতুন প্রত্যাশা: বদরগঞ্জ-তারাগঞ্জ ২ আসনে জনপ্রিয় হয়ে উঠছেন আল ইমরান সুজন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তরুণ নেতৃত্বে নতুন প্রত্যাশা: বদরগঞ্জ-তারাগঞ্জ ২ আসনে জনপ্রিয় হয়ে উঠছেন আল ইমরান সুজন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বদরগঞ্জ,রংপুর প্রতিনিধিঃ

রংপুর জেলার বদরগঞ্জ-তারাগঞ্জ ২ আসনের রাজনীতিতে তরুণ ও উদ্যমী এক নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছেন আল ইমরান সুজন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আল ইমরান সুজনের প্রচারনায় জীবনযাপন, সুস্পষ্ট রাজনৈতিক দর্শন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা, কর্মপরিকল্পনা তুলে ধরায় তাকে দিনদিন জনপ্রিয় করে তুলেছে মানুষের কাছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে চোখে পড়ার মতো। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত হচ্ছেন একজন সাহসী, মেধাবী ও কর্মীবান্ধব নেতা হিসেবে।

তার নেতৃত্বে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয়েছে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম নতুন গতি পেয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও রয়েছে তার সরব উপস্থিতি।

স্থানীয় জনগণের ভাষ্যমতে, সুজনের মতো একজন শিক্ষিত, পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক তরুণ রাজনীতিক বদরগঞ্জ-তারাগঞ্জ ২ আসনের ভবিষ্যতের জন্য আশার আলো। তিনি রাজনীতিকে ক্ষমতা নয়, বরং সেবা হিসেবে দেখেন—এই মানসিকতা তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে।

আল ইমরান সুজন বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। বদরগঞ্জ-তারাগঞ্জের প্রতিটি মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার পায়—সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।’’

নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনাতেও রয়েছেন তিনি। তবে সুজনের ভাষায়, এখনই কোনো নির্বাচনী হিসাব নয়, বরং মানুষের আস্থা অর্জনই তার প্রথম ও প্রধান লক্ষ্য।

জনগণের মাঝে সাড়া জাগানো এই তরুণ নেতা ধানের শীষের মনোনয়ন নিয়ে রংপুর ২ সংসদীয় আসনে চমক দেখাতেও পারে বলে প্রত্যাশা করেন বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলার মানুষ। ‌

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ