1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কৃতি সন্তান অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কৃতি সন্তান অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পঠিত

সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

বাংলাদেশের ক্রিকেটের শিকড় এখন ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। দেশের প্রতিটি বিভাগেই চলছে প্রতিভা অন্বেষণ ও বাছাই প্রক্রিয়া, যার মাধ্যমে উঠে আসছে নতুন প্রজন্মের মেধাবী ক্রিকেটাররা। ঠিক তেমনই এক সাফল্যের গল্পের নায়ক পীরগঞ্জের কৃতি সন্তান, মো. রুবেল আলীর পুত্র সাদিক আল হাসান সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন।

রংপুর বিভাগের আটটি জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তঃবিভাগীয় বাছাইপর্ব। প্রতিটি জেলা থেকে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেয় রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত ১০ দিনের বিশেষ ক্রিকেট ক্যাম্পে। কোচদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নিবিড় প্রশিক্ষণ শেষে বাছাই প্রক্রিয়ায় গঠিত হয় রংপুর বিভাগের ১৪ সদস্যের দল। এই দলের নেতৃত্বে ছিলেন অধিনায়ক মো. সাদিক আল হাসান।

একই প্রক্রিয়ায় সারাদেশে গঠিত হয় আরও নয়টি আঞ্চলিক দল—মোট ১০টি দল। এই দলগুলোকে দুটি ভেন্যুতে ভাগ করে খেলা আয়োজন করা হয় খুলনা ও কক্সবাজারে। সেখান থেকে শুরু হয় আসল প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স গভীরভাবে পর্যবেক্ষণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও প্রশিক্ষকরা।

এই দশটি দল থেকে পুনরায় বাছাই করে তৈরি হয় তিনটি দল, যা অংশ নেয় “চ্যালেঞ্জ সিরিজ”-এ। সিরিজের প্রতিটি খেলায় দেখা যায় তরুণদের মাঝে অদম্য উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব। এখানেও সেরা পারফর্মারদের বাছাই করে তৈরি করা হয় দুটি দল। দলের নাম যথাক্রমে ইস্ট ও ওয়েস্ট । এই দুটি দলের মধ্যকার খেলাগুলো থেকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে জায়গা পাওয়া ২৮ জন খেলোয়াড়কে।

এরপর এই ২৮ জনকে নিয়ে ঢাকার বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) অনুষ্ঠিত হয় ১০ দিনের বিশেষ স্কিল ক্যাম্প। এই ক্যাম্পে খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তা যাচাই করা হয় আন্তর্জাতিক মান অনুযায়ী। দীর্ঘ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে ১৫ জনের একটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দল গঠন করা হয়।

এই দলে জায়গা পেয়েছেন পীরগঞ্জের গর্ব, মো. রুবেল আলীর পুত্র সাদিক আল হাসান। সাদিক আল হাসান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং স্থানীয়ভাবে পৌরশহরের জগথা ৬নং ওয়ার্ডের বাসিন্দা। অল্প বয়সেই তাঁর ক্রিকেট প্রতিভা ও পরিশ্রম তাঁকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ের সাফল্য।

তরুণ এই ক্রিকেটারের সাফল্যে পীরগঞ্জজুড়ে আনন্দের জোয়ার। স্থানীয় ক্রীড়ামোদী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, “রুবেল আলীর পুত্রের সাফল্য শুধু পরিবারের নয়, গোটা পীরগঞ্জের গর্ব। এমন প্রতিভারা ভবিষ্যতে জাতীয় দলে উজ্জ্বলভাবে প্রতিনিধিত্ব করবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ